পিরোজপুরে প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

পিরোজপুরে প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

পিরোজপুরে প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম




মঠবাড়িয়া প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় নার্গিস বেগম (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

 

এসময় তার বসত ঘরে ব্যাপক তাণ্ডবের পর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৫ টার দিয়ে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে। তিন সন্তানের জননী নার্গিস বেগম ওই গ্রামের সৌদি প্রবাসি আবু জাফর হাওলাদারের স্ত্রী।

 

 

আহত নার্গিস বেগমের দেবর সাহাবুদ্দিন জানান, প্রতিবেশী মৃত ইউনুচ হাওলাদারের ছেলে নূরুল ইসলামের সাথে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। গত শুক্রবার নূরুল ইসলামসহ তার সহযোগিরা আমার বসত ঘরে প্রবেশের রাস্তা অবরুদ্ধ করে সুপারী গাছের চাড়া রোপন করে। এ বিষয় আমি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সরেজমিনে এসে স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য আজ ১৯ সেপ্টম্বর শনিবার বিকেলে শালিসের দিন ধার্য্য করে। এতে নূরুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে ২০/২৫ জনের একটি সন্ত্রসী নিয়ে শনিবার ভোরে প্রথমে আমার বড় ভাইয়ের বসত ঘরে ভাংচুর করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। আমার ভাবী বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং মূহুর্তের মধ্যে বাড়িতে প্রবেশের রাস্তা কেঁটে ও ঢালাই পিলার পুতে বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়।

 

 

এসময় বসত ঘরে কেরসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে ও ছোট শিশুটিকে হত্যা করতে চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে স্থানীয়রা ভাবীকে (নারগিস বেগম) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

 

 

এ ব্যপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থালে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD