লঞ্চের সেই দুই শিশু মানসিক ভারসাম্যহীন নারীরই সন্তান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চের সেই দুই শিশু মানসিক ভারসাম্যহীন নারীরই সন্তান

লঞ্চের সেই দুই শিশু মানসিক ভারসাম্যহীন নারীরই সন্তান

লঞ্চের সেই দুই শিশু মানসিক ভারসাম্যহীন নারীরই সন্তান




পটুয়াখালী প্রতিনিধি॥ ডাবল ডেকার লঞ্চ প্রিন্স আওলাদ-৭ এ উদ্ধার হওয়া দুই শিশু আটক নারীরই সন্তান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ওই লঞ্চের নিচতলায় চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদের কাছে তাদের হস্তান্তর করে লঞ্চ কর্তৃপক্ষ।

 

 

প্রিন্স আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মিলন মোল্লা বলেন, সকালে নির্ধারিত সময়ে লঞ্চ ঢাকার সদরঘাট টার্মিনালে পৌঁছায়। লঞ্চের সকল যাত্রী নেমে গেলে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ সদরঘাট থেকে লঞ্চে পৌঁছান। এ সময় শিশুটির বাবা ইমাম খানের ভাগিনা, স্বজন তরিকুল ইসলাম ও বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

 

 

তিনি আরো বলেন, ওই নারীর সঙ্গে ইমাম খানের বিচ্ছেদ হয়েছে। ওই শিশু দুটি তারই সন্তান। তিনি মানসিক ভারসাম্যহীন। বিচ্ছেদের পর থেকে ছেলে ও মেয়ে তাদের দাদির কাছে বড় হচ্ছিল। ওই নারী বাচ্চাদের জন্য অনেক কান্নাকাটি করেন। তিনি প্রায় দিনই লুকিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু মায়ের সঙ্গে শিশুদের অনেক দূরত্ব তৈরি হয়েছে। তাই তারা কাল লঞ্চের যাত্রীদের বলেছিল ওই নারী তাদের মা না।

 

 

শুক্রবার সকালে লঞ্চের ভিআইপি লাউঞ্জে বসে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বন্ডসই দিয়ে মানসিক ভারসম্যহীন নারী এবং তার ছেলে জাবের ও মেয়ে জেরিনকে হস্তান্তর করেন।

 

 

বৃহস্পতিবার রাতে ছেলেধরা সন্দেহে ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ প্রিন্স আওলাদ-৭ এ দুই শিশু উদ্ধারসহ এক নারীকে আটক করে যাত্রীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD