লঞ্চের ডেকে মিলল দুই শিশু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চের ডেকে মিলল দুই শিশু

লঞ্চের ডেকে মিলল দুই শিশু

লঞ্চের ডেকে মিলল দুই শিশু




পটুয়াখালী প্রতিনিধি॥ ঢাকাগামী ডাবলডেকার লঞ্চ প্রিন্স আওলাদ-৭’এ দুই শিশু উদ্ধারসহ এক নারীকে আটক করেছে যাত্রীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই লঞ্চের নিচতলার ডেক থেকে তাকে আটক করা হয়।

 

 

প্রিন্স আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মিলন মোল্লা বলেন, বিকেলে নির্ধারিত সময়ে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। রাত সাড়ে ৯টার দিকে লঞ্চের ডেকে হটাৎ যাত্রীদের চেঁচামেচি। নিচে গিয়ে দেখি একটি ছেলে ও একটি মেয়ে শিশুসহ এক নারীকে জনগণ আটক করেছে। পরে ওই নারীর কাছ থেকে বাচ্চাদের আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম।

 

 

এ সময় ছেলে শিশুটি জানায়, লঞ্চে থাকা নারী তাদের মা নয়। তারা গলাচিপার ডাকুয়া এলাকার বাসিন্দা ইমাম খানের সন্তান। ছেলেটির নাম জাবের ও মেয়েটির নাম জেরিন।

 

 

সুপারভাইজার মিলন আরো বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়। বিষয়টি আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। এর কিছু সময় পর একটি নম্বর থেকে আমার মোবাইলে কল দিয়ে এক লোক নিজেকে ওই শিশুদের বাবা দাবি করেন। আমি বলেছি আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে। আপনি যদি সত্যিই তাদের অভিভাবক হন তাহলে শুক্রবার সকালের মধ্যে ঢাকার সদরঘাটে পৌঁছে যথাযথ প্রমাণ দিয়ে বাচ্চা নিয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD