সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু উত্তোলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:00:39 am, Wednesday, 16 September 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে সরকারি খাল দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের চরবোগলা স্লুইসগেট সংলগ্ন সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে গত কয়েকদিন যাবৎ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি ও স্লুইসগেট।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের করিম প্যাদার ছেলে দুলাল প্যাদা ক্ষমতার প্রভাব খাটিয়ে খাল থেকে গত কয়েকদিন যাবৎ সকাল-সন্ধ্যা বালু উত্তোলন করছে। এতে ঝুঁকিতে পড়েছে ফসলি জমি।

স্থানীয়রা বারবার নিষেধ করা সত্ত্বেও প্রভাবশালীরা বালু উত্তোলন বন্ধ না করে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্লুইসগেট সংলগ্ন নুরুল ইসলাম তালুকদার বলেন, আমার জমির পাশ থেকেই বালু উত্তোলন করছে দুলাল প্যাদা। আমি বাধা দিতে গেলে উল্টো আমাকে হুমকি দিয়েছে দুলাল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের চরবোগলা স্লুইসগেট সংলগ্ন সরকারি খালে ড্রেজার মেশিন বসিয়ে দুলাল তার লোক দিয়ে বালু উত্তোলন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ড্রেজার মালিক দুলাল প্যাদা বলেন, ড্রেজার মেশিন আমার না। রাঙ্গাবালীর খোকনের ড্রেজার। আমাকে দেখাশোনা করতে বলছে। আমি শুধু তাই করছি।

এ বিষয়ে মৌডুবী ইউনিয়ন প্রশাসক মো: মনিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। তবে অবৈধভাবে বালি উত্তোলন করলে উপজেলা প্রশাসনের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান একই কথা জানিয়েছেন। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশের সময় : 12:00:39 am, Wednesday, 16 September 2020