পটুয়াখালীর বাউফলে মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর বাউফলে মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্ধারণ করা টাকা না দিলে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না মার্কশিট ও প্রশংসা পত্র।

 

 

সূত্রে জানা গেছে, উপজেলার ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে তামিম, আশা, বীথি আক্তার, রবিউল রানা, সানজিদা, আবসানা, জেনিয়া, নাজবির ও সাকিবসহ কয়েক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়ে রবিবার মার্কশিট ও প্রশংসা পত্রের জন্য নিজ বিদ্যালয়ে যায়।

 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ তাদের কাছ থেকে পাঁচশত টাকা করে আদায় করেন। টাকার রসিদ চাইলে উল্টো বেয়াদব বলে মন্তব্য করেন।

 

 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মার্কশিট ও প্রশংসা পত্র বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়ার বিধান না থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ রেকর্ড সংরক্ষণ ফি বাবদ কিছু টাকা নেয়। তবে টাকার পরিমান হবে অবশ্যই সহনশীল হওয়া উচিত।

 

 

এ বিষয়ে ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ খানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইলে খুদেবার্তা পাঠলেও তিনি ফোন করেন নি।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ এর আগে আরিফুল ইসলাম, আবু সালেহ রাশেদ ও আবদুল্লাহ আল কাফি নামে তিন শিক্ষার্থীর মেধাবৃত্তি পঁচিশ হাজার টাকা উত্তোলন করে আত্মস্যাৎ করেন।

 

এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেনের হস্তক্ষেপে ওই টাকা ফেরত পান শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD