সংবাদ শিরোনাম:

মেয়রের বিরুদ্ধে জিডি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:26:11 am, Saturday, 12 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

স্বরূপকাঠি প্রতিনিধি॥ সম্পত্তির ভাগ-বাটোয়ারা সংক্রান্ত ঘটনায় হালিমা খাতুন (৯২) নামের শয্যাশায়ী এক বৃদ্ধার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে আঙ্গুলের ছাপ নেয়ার অভিযোগে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হালিমা খাতুনের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলির (টিপ) ছাপ নেয়ার পর তার পক্ষে বিকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওই জিডি করা হয়।

হালিমা খাতুন প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের মা। হালিমা খাতুন জিডিতে অভিযোগ করেন, তার ২ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুত্রবধূ জেবুন্নেছার যোগসাজশে মেয়র কবির জবরদস্তি করে তার কাছ থেকে টিপসই নিয়েছেন।

শুক্রবার বৃদ্ধা হালিমা খাতুনের কন্যা মারুফা বেগম ও মাকসুদা বেগম সাংবাদিকদের কাছে দেয়া এক চিঠিতে জানান, তাদের মায়ের সম্পত্তি থেকে দুই বোনকে বঞ্চিত করার জন্য মেয়র কবির তাদের পরিবারে অযাচিত হস্তক্ষেপ করছেন।

তারা বলেন, মেয়র কবির অসৎ উদ্দেশ্যে জোর করে স্ট্যাম্পে আমার মায়ের টিপসই নিয়েছেন।

এ বিষয় মেয়র মো. গোলাম কবির বলেন, জোর করে কোনো টিপসই নেয়া হয়নি। ওই ভদ্র মহিলার ভাগিনা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমের সঙ্গে তিনি ওই পরিবারের পারিবারিক মীমাংসায় উপস্থিত ছিলেন মাত্র।

তিনি আরও বলেন, হালিমা খাতুন তার পুত্রের সম্পত্তি থেকে তার প্রাপ্ত জমি (মায়ের আগে ছেলের মৃত্যুতে প্রাপ্ত অংশ) এতিম নাতিদের স্বেচ্ছায় দান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেয়রের বিরুদ্ধে জিডি

প্রকাশের সময় : 01:26:11 am, Saturday, 12 September 2020