পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষ,অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষ,অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত

পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষ,অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত

পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষ,অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ বড়াল জানিয়েছেন।

 

 

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লা (৬২) জেলার স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসার এলাকার হরমুজ মোল্লার ছেলে।

 

 

জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ বড়াল জানান, স্থানীয় অটোরিকশা চালানোর বিরোধকে কেন্দ্র করে পূর্ব জৌসার বাজার এলাকায় রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় এবং তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে স্বারুপকাঠী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

 

স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. বুলবুল জানান, নিহত নুরুল ইসলাম মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। স্বরুপকাঠী থানার ওসি আবীর মো. হাসান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় জড়িতদেও আটকের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD