নারায়ণগঞ্জে বিস্ফোরণ: রাঙ্গাবালীতে কান্না ছেলের পাশে চিরঘুমে বাবা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নারায়ণগঞ্জে বিস্ফোরণ: রাঙ্গাবালীতে কান্না ছেলের পাশে চিরঘুমে বাবা

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: রাঙ্গাবালীতে কান্না ছেলের পাশে চিরঘুমে বাবা

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: রাঙ্গাবালীতে কান্না ছেলের পাশে চিরঘুমে বাবা




রাঙ্গাবালী প্রতিনিধি॥ ছেলের লাশ দাফনের পরদিনই ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাবাও। নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শিশু জুবায়েরের মৃত্যুর পর বাবা জুলহাসও মারা যান।

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের একই পরিবারের দু’জনকে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছেন স্বজনরা। তাদের কান্না আকাশ-বাতাস ভারি করে তুলেছে।

 

 

রোববার রাতে শোকার্ত এ পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান।

 

কান্নাজড়িত কণ্ঠে তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা সহায়তা দেন। শনিবার  ‘শিশু জুবায়েরের রাঙ্গাবালীর বাড়িতে শোকের মাতম’ ও রোববার বিকেলে অনলাইন সংস্করণে ‘শিশু জুবায়েরের দাফনের আগেই চিরনিদ্রায় বাবা’ শিরোনামে দুটি প্রতিবেদন তার নজরে আসে। তিনি রাঙ্গাবালী প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিহত বাবা-ছেলের বাড়িতে যান।

 

 

তিনি বলেন, জুলহাস ও জুবায়েরের পরিবার ছাড়াও নারায়ণগঞ্জের ওই বিস্ফোরণের ঘটনায় রাঙ্গাবালীর নিহত অপর দু’জনের পরিবারকেও সহায়তা দেয়া হবে। জেলা প্রশাসক প্রত্যেক পরিবারকে এক একর করে জমি দেবেন বলে জানিয়েছেন।

 

 

স্থানীয়রা জানান, অভাবের সংসারের হাল ধরতে জুলহাস ১০ বছর আগে স্ত্রীসহ ঢাকায় পাড়ি জমান। নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিকের কাজ করতেন তিনি।

 

 

ওই দিন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে জুলহাস ও তার ছেলে জুবায়েরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নেয়া হয়। শুক্রবার রাত ১টায় জুবায়ের মারা যায়। গ্রামের বাড়িতে ছেলের লাশ রোববার সকালে দাফনের সময় খবর আসে জুলহাসও মারা গেছেন। পরদিন সোমবার তাকে ছেলের পাশে দাফন করা হয়। নিহত জুলহাসের স্ত্রী রাহিমা বেগম এখন আদরের একমাত্র ছেলে ও স্বামীকে হারিয়ে নির্বাক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD