পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের এক পর্যায় বন্ধুর ঘুষিতে রাজ্জাক মাঝি (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে ও ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

 

 

নিহতের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে রাজ্জাক দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্ক-বির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার স্কুল ছাত্র রাজ্জাককে ঘুষি মারে। এ সময় রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, ওই স্কুল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজ্জাক বন্ধুদের সাথে ফুটবল খেলছিলো। এ সময় খেলা নিয়ে নিজেদের সাথে কথা-কাটাকাটির হয়। এক পর্যায় রাজ্জাক মাঝি তার বন্ধু মেহেদি হাসানকে গালাগালি দেয়। এ নিয়ে মেহেদি তাকে একটি ঘুষি দেয়। এতে সে মাটিতে পড়ে যায়। এ সময় তাকে অন্যরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

 

 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, স্কুলছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

 

 

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ওই স্কুলছাত্রের নিহতের খবর নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD