সংবাদ শিরোনাম:

পিরোজপুরের ছাত্রলীগ নেতাকর্মীরা সুন্দরবনে আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:00:16 pm, Tuesday, 4 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লঞ্চ নিয়ে সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ ৪৮ জনকে আটক করেছে বন বিভাগ। এদের মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী রয়েছে। সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে বিশ্ব ঐতিহ্য ঘোষিত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অবৈধ অনুপ্রবেশ করার জন্য লিখিতভাবে ভুল স্বীকার করে জরিমানা পরিশোধ করলে সন্ধ্যায় ছাড়া পেয়েছেন তারা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় সোমবার সকালে লঞ্চ নিয়ে প্রবেশ করে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী।

এসময় শরনখোলার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পালিয়ে যান। এর আগে করোনাভাইরাস এর এই মহামারীর মধ্যে শরনখোলার এক মাঠে জুবায়ের এর নেতৃত্বে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পরে তারা সুন্দরবন প্রবেশ করে এবং পালিয়ে যায়।

একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি বিশ্ব ঐতিহ্য ঘোষিত এলাকায় আসে তারা। এসময়ে তাদের ওই লঞ্চ থেকে সুন্দরবনে নামতে নিষেধ করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে জেটিতে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সাথে অশোভন আচরণ করে। পরে লঞ্চের ৫ জন স্টাফসহ তাদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

লিখিতভাবে ভুল স্বীকার করে ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ কারায় সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়। একই সাথে সুন্দবনে অবৈধ অনুপ্রবেশ করায় এমভি মায়ের দোয়া লঞ্চের মালিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাসুয়া এলাকার ফারুক তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের ছাত্রলীগ নেতাকর্মীরা সুন্দরবনে আটক

প্রকাশের সময় : 03:00:16 pm, Tuesday, 4 August 2020