অনিয়মের তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্তের আগেই বরিশালের ফল ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




অনিয়মের তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্তের আগেই বরিশালের ফল ঘোষণা

অনিয়মের তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্তের আগেই বরিশালের ফল ঘোষণা




অনলাইন ডেস্ক || বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের বিষয়ে জমা দেয়া তদন্ত প্রতিবেদন কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আগেই ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার (৩ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এই ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, বরিশাল সিটির মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

চলতি বছরের ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করা হলেও অনিয়মের অভিযোগে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল বরিশাল সিটির ফল ঘোষণা।

বরিশাল সিটির অনিয়ম তদন্ত করে দেখতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও কমিশন সভায় তদন্ত প্রতিবেদন ওঠার আগেই বরিশাল সিটির ফল ঘোষণা করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন সম্পর্কে আমরা একটি তদন্ত কমিটি নিয়োগ করেছিলাম। সেই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটি নির্বাচন কমিশনের কাছে যাবে। সেই তদন্ত কমিটি কী প্রতিবেদন দিয়েছেন, সেটা তো আমি জানি না। কমিশনের কাছে গেলে কমিশন সেই বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটাও আমার জানা নাই।’

বুধবার বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ‘বরিশাল সিটি কর্পোরেশনের ১২৩টি কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে ৯ কেন্দ্রে শুধু কাউন্সিলর পদে পুনঃনির্বাচন হবে। বাকি ১১৪ কেন্দ্রের ফল অনুযায়ী, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।’

বরিশালের নয়টি কেন্দ্রে পুনঃভোটের কথা বলা হলেও অনিয়মের তথ্য আছে আরও বেশি কেন্দ্রে এমন প্রশ্নের উত্তরে মাহবুব তালুকদার বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলব না।’

তদন্ত প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই ফল ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাহবুব তালকুদার বলেন, ‘ফল ঘোষণার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কি না, আমি জানি না।’

তদন্ত প্রতিবেদন কমিশন সভায় যাওয়ার আগে বরিশালের ফল ঘোষণা কতটা যৌক্তিক- এমন প্রশ্নের জবাবে বরিশাল সিটি নির্বাচনের দায়িত্বে থাকা মাহবুব তালুকদার বলেন, ‘কোনো উত্তর নাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD