সংবাদ শিরোনাম:

বেতন পাচ্ছেনা বাউফল সরকারি কলেজের কর্মচারিরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:58 pm, Wednesday, 29 July 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে অধ্যক্ষ না থাকায় কর্মচারিরা ৫ মাস পর্যন্ত বেতন পাচ্ছেনা। কলেজটি এখন অভিভাবক হীন। সূত্রে জানা যায় বাউফল সরকারি কলেজ ২০১৬ সালের ১২ এপ্রিল জাতীয়করন করা হয়।পূর্নাঙ্গ অধ্যক্ষ যোগদানের পূর্ব পর্যন্ত কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর পটুয়াখালী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ২০০০ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ বাউফল সরকারি কলেজে পূর্নাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি যোগদান করার পর সকল কর্মচারিদের বেতন তার স্বাক্ষরে ব্যাংক থেকে উত্তোলন হত। ১মাস ১০ দিনের মাথায় তাকে ঢাকা ডিজি অফিসে বদলি করা হয়।

এর পর তার স্থানে কেহ অধ্যক্ষ হিসেবে যোগদান করেনি বা কাউকে দেওয়া হয়নি। নতুন অধ্যক্ষ না থাকায় কলেজের ১০জন তৃতীয় ও চর্তুথ শ্রেনীর কর্মচারিরা গত ৫ মাস থেকে বেতন ও বোনাস টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পাচ্ছে না।শিক্ষকরা তাদের নিজেদের স্বাক্ষরে ব্যাংক থেকে বেতন উত্তোলন করায় তাদের কোন অসুবিধা হচ্ছেনা।

ভ’ক্তভোগীরা বলেন,কলেজে অধ্যক্ষ না থাকায় তারা ৫মাস পর্যন্ত বেতন ও বোনাস পাচ্ছে না ।বেতন ও বোনাস না পেয়ে ছেলে-মেয়েদের কে নিয়ে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। গত রোজার ঈদে ছেলে মেয়েদের কে নিয়ে ঠিক ভাবে ঈদ করতে পারেন নাই এমনকি কোরবানির ঈদও তাদের অনিচ্ছিত হয়ে পড়েছে।

অনেকেরই বেতনের ওপর সংসার পরিচালিত হয়ে থাকে। এব্যাপরে সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম বলেন,সরকার একটি নিতিমালা ঘোষনা করেছেন আর্থিক কোন লেনদেন করিলে সকল সরকারি অধ্যক্ষদের সরকারি অনলাইনে পিডিএস মাধ্যমে আবেদন করতে হবে। কোভিট-১৯ জন্য ডিজি অফিস বন্ধ ছিল বিধায় করা হয়নি। সে জন্য কর্মচারিদের বেতন দেওয়া সম্ভাব হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে তাদের বেতন-বোনাস দেওয়া যাবে। আগষ্ট মাস থেকে শিক্ষকদের পিডিএস মাধ্যমে বেতন নিতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বেতন পাচ্ছেনা বাউফল সরকারি কলেজের কর্মচারিরা

প্রকাশের সময় : 07:26:58 pm, Wednesday, 29 July 2020