মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন




মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাদার সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ)। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেটে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ) এর অস্থায়ী কার্যালয়ে মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের এক সভায় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির দু’বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়।

 

 

এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা ও মঠবাড়িয়া কল্যান সমিতির সাবেক সভাপতি আনছার উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ) এর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।

 

 

এতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন খান বাবু কে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

 

কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান নোমান দৈনিক আজকাল), সাংগঠনিক এজাজ উদ্দিন চৌধুরী (দৈনিক আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলাদেশ বাণী), কার্যনির্বাহী সদস্য জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ), মো. সবুজ ( দৈনিক দক্ষিন অঞ্চল)।

 

 

এদিকে নব-গঠিত মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ) কে স্বাগতম জানিয়েছেন মঠবাড়িয়ায় কর্মরত অন্য সাংবাদিকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD