সংবাদ শিরোনাম:

পিরোজপুরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:31:33 pm, Saturday, 25 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ গাজী (২২) উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আলতাব গাজীর ছেলে।

শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন। স্কুলছাত্রী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ছাত্রীর মায়ের অভিযোগ, মঙ্গলবার তিনি তার মেয়েকে বাড়িতে একা রেখে কাজে গেলে মাসুদ তাকে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে তিনি বাড়ি ফিরলে তাকেও আঘাত করেন মাসুদ।

মাসুদের অভিভাবকদের কাছে নালিশ দিলে তারা তাদের নানাভাবে হুমকি দেয়। তারা যাতে মামলা করতে না পারে সে জন্য তার বাড়িতে মাসুদের পরিবার বহিরাগত লোক এনে পাহারা বসায় বলেও তিনি অভিযোগ করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে ছাত্রীর মা বাড়ি থেকে বের হবার সুযোগ পেয়ে থানায় যান বলে তিনি জানান।

ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করেছে। এছাড়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের সময় : 03:31:33 pm, Saturday, 25 July 2020