সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:24:50 pm, Monday, 20 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক সেনা সদস্য মো. মামুন মোল্লার বসত ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. মামুন মোল্লা (৫২),তার স্ত্রী হাসিনা বেগম(৪২) ও ছেলে জোবায়ের(১৬)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের সাবেক সেনা সদস্য মো. মামুন মোল্লার পরিবারের সবাই রবিবার রাতে ঘুমিয়ে পড়ে। ওইদিন রাত দেড়টার দিকে ৫-৭ জন দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এ সময় পরিবারের লোকজন দূর্বৃত্তদের উপস্থিত টের পেলে তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গৃহকর্তাসহ ৩ জনকে জখম করেন এবং তাঁর ঘরে রাখা ১ লক্ষ টাকা নিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে দূর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। পার্শ্ববর্তী থানাতেও তথ্য দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 03:24:50 pm, Monday, 20 July 2020