সংবাদ শিরোনাম:

চাঁদা না দেয়ায় বাউফলের শিক্ষকের দোকানে তালা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:19:52 am, Monday, 20 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ চাঁদা না দেয়ায় বাউফলের ধুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এক শিক্ষকের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার প্রকাশ্যে ওই দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় ২-৩ জন সন্ত্রাসী কয়েকদিন আগে ওই দোকান ঘরের মালিক ও ধুলিয়া উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েত হোসেন খানের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা শনিবার প্রকাশ্যে ওই দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয়। রোববার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দোকানে তালা ঝুলছিল।

প্রধান শিক্ষক হেদায়েত হোসেন খানের ছেলে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, স্থানীয় ২-৩ জন সন্ত্রাসী তার বাবার কাছে চাঁদা চেয়ে না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি প্রাণভয়ে সন্ত্রাসীদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চাঁদা না দেয়ায় বাউফলের শিক্ষকের দোকানে তালা

প্রকাশের সময় : 01:19:52 am, Monday, 20 July 2020