সংবাদ শিরোনাম:

পিরোজপুরের কাউখালীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:35:47 pm, Monday, 13 July 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ, পণ্যের নির্ধারিত দাম উল্লেখ না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোহায়েব মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে কাউখালী সদর বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মালামাল রাখা, পণ্যের নির্ধারিত দাম উল্লেখ না করাসহ বিভিন্ন বিধি না মানার অপরাধে ওই বাজারের উপশম ফার্মেসিকে আট হাজার, এনায়েত স্টোরকে দেড় হাজার, তালুকদার স্টোরকে দুই হাজার, মায়ের দোয়া বেকারিকে তিন হাজার ও বিসমিল্লাহ মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের কাউখালীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 06:35:47 pm, Monday, 13 July 2020