বোরহানউদ্দিনে এক শ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে এক শ্রমিকের মৃত্যু

বোরহানউদ্দিনে এক শ্রমিকের মৃত্যু

বোরহানউদ্দিনে এক শ্রমিকের মৃত্যু




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে নছিমন উল্টে রাস্তার পাশে খালে পড়ে আব্দুল জলিল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতলে ভর্তি করেছেন।

 

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিন-তজুমদ্দিন সড়কের কুঞ্জেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলার একটি রাস্তার কাজ শেষে ঢালায়ের যন্ত্রপাতিসহ একটি নছিমনে করে ভোলায় ফিরছিলেন ১৪-১৫ জন শ্রমিক। বোরহানউদ্দিনের-তজুমদ্দিন সড়কের কুঞ্জেরহাট এলাকার মাস্টার বাড়ি পোল নামক এলাকায় আসলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।

 

 

এ সময় শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলার সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD