মেঘনায় লঞ্চ সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেঘনায় লঞ্চ সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা

মেঘনায় লঞ্চ সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা

মেঘনায় লঞ্চ সংঘর্ষ, রক্ষা পেলেন যাত্রীরা
ফাইল ছবি




পটুয়াখালী প্রতিনিধি॥ মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষ হলেও একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন সহস্রাধিক যাত্রী। সোমবার রাতে মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি লঞ্চের সামনে আংশিক ক্ষতি হয়েছে। সোমবার বিকেলে যাত্রী নিয়ে বন্ধন-৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী-৫ গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টার দিকে দুটি লঞ্চ মেঘনা নদীর মিয়ারচর অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় দুই লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিল।

 

 

বন্ধন-৫ লঞ্চের যাত্রীরা জানান, মাঝরাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পূবালী-৫ লঞ্চের পরিদর্শক আবদুস সোবহান বলেন, ওই চ্যানেলে সাধারণত কম গতিতে আমরা লঞ্চ চালাই। কিন্তু দ্রুতগতিতে অতিক্রম করছিল বন্ধন-৫ লঞ্চটি। বারবার সিগন্যাল দেয়ার পরও বন্ধন-৫ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বন্ধন-৫ কালাইয়াঘাটে এবং পূবালী-৫ ঢাকা সদরঘাটে যাত্রীদের পৌঁছে দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD