সংবাদ শিরোনাম:

ব্যবসায়ীর শরীরে ১২টি কোপের দাগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:36:41 pm, Thursday, 2 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে কুপিয়ে জখম করা ক্ষতবিক্ষত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীসেতুর বদরপুর এলাকার পূর্বপাশ থেকে লাশ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

নিহত মামুন হাওলাদার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র। শহরের নিউ মার্কেটের নাজ সুজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।

জানা গেছে, বুধবার সন্ধ্যার সময় মোবাইলে একটি কল পেয়ে ঘর থেকে কথা বলতে বলতে বাহিরে চলে যায় মামুন। পরে রাত ১১টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও মামুনের সন্ধ্যান পাওয়া যায়নি। গতকাল সকালে উল্লেখিত স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আসামি অপরাধীদের গ্রেপ্তারসহ আইনি প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ব্যবসায়ীর শরীরে ১২টি কোপের দাগ

প্রকাশের সময় : 04:36:41 pm, Thursday, 2 July 2020