কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক উপধ্যক্ষ ও পৌর বিএনপি’র সভাপতি নুর বাহাদুর তালুদার (৬৮) মঙ্গলবার রাত ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ যন্তের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি——রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
বুধবার আছর নামাজ বাদ এতিমখানা জামে মসজিদ মাঠে নামজে জানাজা শেষে কলাপাড়া পৌর গোরস্থানে দাফন করা হয়। উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।
Reporter Name 

















