সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় যুব ও ছাত্র কল্যান সংসদে ভাংচুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:12 pm, Sunday, 28 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদে ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ধানখালীর পাঁচজনিয়া গ্রাম সংলগ্ন সংসদে এ ঘটনা ঘটে। এসময় আহত হয় ওই সংসদের সংসদের সদস্য শান্ত (১৭) ও মিরাজ (২০)। এছাড়া এসময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদের সভাপতি মেহেদি হাসান জানান,

শনিবার শেষ বিকালে শান্ত ও মিরাজ সংসদে বসে কেরামবোড খেলছিল। এসময় পার্শ্ববর্তী চম্পাপুর ইউনিয়নের তানিম মোল্লা, আলমগীর মোল্লা, তন্ময় তালুকদার, কাওসার, রিয়াদ, লিমন ও নিপু তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে সংসদের উপর হামলা করে। এসময় সংসদে সাটানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং বেশ কিছু চেয়ার টেবিল ভাংচুর করা হয়।

এছাড়া আহত করা হয় শান্ত ও মিরাজকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিুজর রহমান জানান, খবর পেয়ে ঘনটাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় যুব ও ছাত্র কল্যান সংসদে ভাংচুর

প্রকাশের সময় : 06:30:12 pm, Sunday, 28 June 2020