ভাণ্ডারিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাণ্ডারিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

ভাণ্ডারিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

ভাণ্ডারিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের তরিকুল (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার পশারিবুনিয়া গ্রামের গোলামুর রহমানের ছেলে তরিকুল গতকাল শনিবার খুব সকালে নিজ বাড়িতে মারা গেছে। মৃত্যুর কারণ নির্ধারণ না করে পরিবারের সদস্যরা তরিঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করলে ভাণ্ডারিয়া থানায় বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

 

মৃত যুবকের বাবা গোলামুর রহমান বলেন শুক্রবার দিনে পারিবারিক টুকিটাকি কাজ করছে এবং রাতে স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়ে। শুক্রবার দিবাগত শেষ রাত ৪ঘটিকায় ঘুমের ঘরে মা মা বলে চিৎকার করে ওঠে তার দুই ঘন্টা পরে সে মারা যায়। তিনি আরও জানান ওই ছেলে ভান্ডারিয়া বাসষ্টান্ডে মোটর সাইকেল গ্রেজে শ্রমিকের কাজ করত।

 

থানার আফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠান হয়েছ্।ে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD