সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ঠিকাদারের কাছে পাওনা টাকা চাওয়ায় সিগারেট চুরির মামলার আসামি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:04:14 am, Saturday, 27 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী পৌরসভার একটি রাস্তার কাজের মজুরি বাবদ ঠিকাদারের কাছে পাওনা টাকা চাওয়ায় উল্টো সিগারেট চুরির মামলার আসামি করা হয়েছে রাজমিস্ত্রি মো. ফারুক গাজীকে। শুক্রবার (২৬ জুন) এর প্রতিবাদে পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রাজমিস্ত্রির স্ত্রী মোসা. মমতাজ বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী পেশায় রাজমিস্ত্রি। তিন বছর আগে মহিলা কলেজ থেকে দুই নম্বর বাঁধঘাট পর্যন্ত দুই লেনের রাস্তাটি নির্মাণ কাজে লেবার সর্দার হিসেবে আমার স্বামী ঠিকাদার আলহাজ আব্দুল জব্বার মৃধার কাছে দুই লাখ ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। যা চাইতে গেলেই ঠিকাদার আমার স্বামীকে গালাগালি এবং হুমকি ধমকি দিয়ে আসছে।

সম্প্রতি শহরের পুরান বাজারের হাজি অ্যান্ড সন্সে সিগারেট চুরির ঘটনা ঘটে। আব্দুল জব্বার মৃধা পরিচালক হিসেবে এ বিষয়ে সদর থানায় চুরির মামলা করেন। সেই চুরির মামলায় উদ্যেশ্যমূলকভাবে আমার স্বামীকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

বর্তমানে আমার স্বামী পালাতক থাকায় সংসার এখন অচল হয়ে পড়েছে এবং আমরা মানবেতর জীবন যাপন করছি। এ বিষয়ে পৌর মেয়রের কাছে আবেদন করেও প্রতিকার না পেয়ে গত ২১ জুন পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়রি করেন ওই নারী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ঠিকাদারের কাছে পাওনা টাকা চাওয়ায় সিগারেট চুরির মামলার আসামি

প্রকাশের সময় : 04:04:14 am, Saturday, 27 June 2020