মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু

মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু

মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক শারিরীক প্রতিবন্ধী তরুণের মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার দুপুর একটার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে।

 

 

নিহত তরুণ সোহেল উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামের আবু কালাম হাওলাদার ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারিরীক প্রতিবন্ধী সোহেল আজ শুক্রবার দুপুরে কয়েক বন্ধুর সঙ্গে গ্রামের খালে গোসল করতে যান। এসময় খালের জোয়ারের পানির তোড়ে তিনি হঠাৎ ডুবে যান। তার সাথে থাকা অপর বন্ধুরা তাকে আশঙ্কাজনক অবস্থা খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণ একজন শারিরীক প্রতিবন্ধী। ভালো সাঁতার না জানায় তিনি খালে গোসল করতে নেমে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD