সংবাদ শিরোনাম:

‘সুশান্ত পুনর্জন্ম নিতে চায় আমার গর্ভে’- রাখী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:34:14 am, Wednesday, 24 June 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

সুশান্ত -রাখী

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ নিয়ে উত্তাল বলিউড। বলা হচ্ছে অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন তিনি। বলিউডের স্বজনপোষণ আর অপমান মেনে নিতে পারেননি সুশান্ত। এদিকে, রিল আর রিয়েলের এমন সহবাস কেউ আগে দেখেছেন কখনো? খুব শিগগিরই দেখতে পাবেন রাখী সবন্তের সৌজন্যে! ড্রামা কুইনের দাবি, সুশান্ত সিংহ রাজপুত নাকি স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছেন, রাখীর গর্ভে তিনি আসছেন তার সন্তান রূপে। অভিনেত্রী, সঞ্চালিকার দাবি যদি সত্যি হয় তা হলে ‘রাবতা’ ছবির বাস্তব সিক্যুয়েল দেখতে পাবে বলিউড! ছবিতে যেভাবে পুনর্জন্ম নিয়ে কৃতী শ্যাননের সঙ্গে হারানো সম্পর্ক বা ‘রাবতা’র টানে ফিরে এসেছিলেন সুশান্ত।

এ কথা মুখে বললেও হতো, তা না করে রাখী ঢাক পিটিয়ে সোশ্যালে প্রচার করেছেন। কেমন ছিল তার দেখা স্বপ্ন? রাখীর বর্ণনায়: ‘আমি অঘোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎই ঘুমের মধ্যে ঝাঁকুনি লাগে সারা শরীরে। ঘুমিয়ে ঘুমিয়ে প্রশ্ন করি, কে এসেছেন? তখনই অদৃশ্য কণ্ঠস্বর বলে, আমি সুশান্ত!’ এখানেই শেষ নয়। খুব শিগগিরই তিনি নতুন জন্ম নিয়ে ফিরে আসছেন, এ কথাও নাকি অনুরাগীদের জানাতে বলেন সুশান্ত। রাখী তখন জানতে চান, কী করে তা সম্ভব হবে? সেই কণ্ঠ জানায়, রাখীই সুশান্তের ইচ্ছাপূরণ করবেন!

ঘুমের মধ্যেই রাখী জানতে চান, এখানে তার ভূমিকা কী? উত্তরটা সুশান্ত পরে জানাবেন বললে তখনই তা শোনার জেদ ধরেন অভিনেত্রী। তখন সুশান্ত তাকে জানান, তিনি চান রাখী বিয়ে করুন। তিনি রাখীর গর্ভে জন্মাবেন!

যার মৃত্যুশোক এখনো ভুলতে পারছেন না কেউ, তাকে নিয়ে এই ধরনের সস্তা ড্রামা কী করে করলেন ‘ড্রামাবাজ’, প্রশ্ন ধেয়ে এসেছে রাখীর দিকে। অনেকেই বলছেন, জীবনেও তার মানসিকতা বদলাতে পারবেন না রাখী!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘সুশান্ত পুনর্জন্ম নিতে চায় আমার গর্ভে’- রাখী

প্রকাশের সময় : 02:34:14 am, Wednesday, 24 June 2020