‘সুশান্ত পুনর্জন্ম নিতে চায় আমার গর্ভে’- রাখী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘সুশান্ত পুনর্জন্ম নিতে চায় আমার গর্ভে’- রাখী

‘সুশান্ত পুনর্জন্ম নিতে চায় আমার গর্ভে’- রাখী

সুশান্ত -রাখী
সুশান্ত -রাখী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ নিয়ে উত্তাল বলিউড। বলা হচ্ছে অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন তিনি। বলিউডের স্বজনপোষণ আর অপমান মেনে নিতে পারেননি সুশান্ত। এদিকে, রিল আর রিয়েলের এমন সহবাস কেউ আগে দেখেছেন কখনো? খুব শিগগিরই দেখতে পাবেন রাখী সবন্তের সৌজন্যে! ড্রামা কুইনের দাবি, সুশান্ত সিংহ রাজপুত নাকি স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছেন, রাখীর গর্ভে তিনি আসছেন তার সন্তান রূপে। অভিনেত্রী, সঞ্চালিকার দাবি যদি সত্যি হয় তা হলে ‘রাবতা’ ছবির বাস্তব সিক্যুয়েল দেখতে পাবে বলিউড! ছবিতে যেভাবে পুনর্জন্ম নিয়ে কৃতী শ্যাননের সঙ্গে হারানো সম্পর্ক বা ‘রাবতা’র টানে ফিরে এসেছিলেন সুশান্ত

 

 

এ কথা মুখে বললেও হতো, তা না করে রাখী ঢাক পিটিয়ে সোশ্যালে প্রচার করেছেন। কেমন ছিল তার দেখা স্বপ্ন? রাখীর বর্ণনায়: ‘আমি অঘোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎই ঘুমের মধ্যে ঝাঁকুনি লাগে সারা শরীরে। ঘুমিয়ে ঘুমিয়ে প্রশ্ন করি, কে এসেছেন? তখনই অদৃশ্য কণ্ঠস্বর বলে, আমি সুশান্ত!’ এখানেই শেষ নয়। খুব শিগগিরই তিনি নতুন জন্ম নিয়ে ফিরে আসছেন, এ কথাও নাকি অনুরাগীদের জানাতে বলেন সুশান্ত। রাখী তখন জানতে চান, কী করে তা সম্ভব হবে? সেই কণ্ঠ জানায়, রাখীই সুশান্তের ইচ্ছাপূরণ করবেন!

 

 

ঘুমের মধ্যেই রাখী জানতে চান, এখানে তার ভূমিকা কী? উত্তরটা সুশান্ত পরে জানাবেন বললে তখনই তা শোনার জেদ ধরেন অভিনেত্রী। তখন সুশান্ত তাকে জানান, তিনি চান রাখী বিয়ে করুন। তিনি রাখীর গর্ভে জন্মাবেন!

 

 

যার মৃত্যুশোক এখনো ভুলতে পারছেন না কেউ, তাকে নিয়ে এই ধরনের সস্তা ড্রামা কী করে করলেন ‘ড্রামাবাজ’, প্রশ্ন ধেয়ে এসেছে রাখীর দিকে। অনেকেই বলছেন, জীবনেও তার মানসিকতা বদলাতে পারবেন না রাখী!

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD