সংবাদ শিরোনাম:

গলাচিপায় ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:05:24 pm, Monday, 22 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

লাশ

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি॥ রবিবার সন্ধ্যায় গলাচিপার বুড়াগৌড়ঙ্গ নদীর মাঝ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জেলেরা। পরে চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়াগৌড়ঙ্গ নদীর চরমহিউদ্দিনের স্মূইসঘাট এলাকায় লাশ নিয়ে আসে। এর পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা বুড়াগৌড়ঙ্গ নদীতে মাছ ধরছিল। এসময় তারা নদীতে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে। পরে স্থানীয়রা লাশটি শনাক্ত করতে না পারায় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃদ্ধের গায়ে হাফ হাতার সাদা গেঞ্জি ও পড়নে গামছা ছিল এবং বৃদ্ধের বয়স ৬০-৬৫বছর হবে বলে স্থানীয়রা জানায়।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 05:05:24 pm, Monday, 22 June 2020