সংবাদ শিরোনাম:

নাজিরপুরে দুই ইউপি সদস্য বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:21:51 pm, Friday, 19 June 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের আবুল কালাম।( ছবি: ভয়েস অব বরিশাল )

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত ও উপকারভোগীদের মাঝে বিতরণে অনিয়মের অভিযোগে ২ ইউপি সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করেন। বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের আবুল কালাম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশের কপি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। জানা গেছে, গত ৯ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারার অপরাধ প্রমাণ হওয়ায় এবং দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারার বিধান মতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওই দিনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।

এছাড়া একই অপরাধে ২ মে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্র কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার জন্য ৩ মে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন নির্বাহী কর্মকর্তা।

এ ঘটনার প্রায় দু’মাস পরে গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়। পাশাপাশি কেন তাদেরকে পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নাজিরপুরে দুই ইউপি সদস্য বরখাস্ত

প্রকাশের সময় : 03:21:51 pm, Friday, 19 June 2020