বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীতে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীতে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীতে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ




ভয়েস অব বরিশাল ॥
গত ২০ সেপ্টেম্বর ঢাকায় “নির্বাচন কমিশন ঘেরাও” কর্মসূচিতে বিনা উস্কানিতে ন্যাক্যার জনক ভাবে কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকি, মোঃ শাহ আলম, মোশাররফ হোসেন নান্নু, সাইফুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আজ ২২ সেপ্টেম্বর, ২০১৮ শনিবার সকাল ১০:৩০ মিনিটে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে বাম গণতান্ত্রিক জোট জেলা পরিচালনা পরিষদ এর সমন্বয়ক অধ্যঃ নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলনের জেলা সদস্য নবীন আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি জেলা সভাপতি কমরেড এ্যাডঃ এ.কে আজাদ, গণসংহতি আন্দোলন জেলা আহবায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমান, বাসদ জেলা সদস্য কমরেড জোহরা রেখা প্রমুখ।

বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং দোষী পুলিশ সদস্যদের বিচারের জোর দাবী জানান। তারা অবাধ, সুষ্ঠ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে বাম জোটের সুনির্দিষ্ট ১১ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্ত্বরে সমাপ্ত করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD