সংবাদ শিরোনাম:

বাউফলে যুবলীগ নেতা তাপস হত্যায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার না করা হলে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:11:40 pm, Sunday, 7 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা তাপস কুমার দাস (২৯) হত্যাকান্ডে জড়িতদেও গ্রেফতার ও সর্বচ্চো শাস্তি ফাঁসির দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এসময় স্মারকলিপি প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), জেলা পরিষদ সদস্য ও উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

আজ রবিবার (৭জুন) সকাল ১১টার দিকে আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও জাকির হোসেন ও থানা চত্বরে ওসি মোস্তাফিজুর রহমানের কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

পরে ডাংকবালোর সামনে ইলিশ চত্বরে (প্রস্তাবিত তাপস চত্বর) বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ।

বক্তারা বলেন, তাপস হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র জিয়াউল হক জুয়েল’সহ জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার না করা হলে অবরোধ হরতালসহ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন, জহির উদ্দিন বাবর, এড. বশির উদ্দীন ও রুনিয়া বেগম, সূর্য্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার,

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামসুল হক ফকির, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ, বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে যুবলীগ নেতা তাপস হত্যায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার না করা হলে

প্রকাশের সময় : 03:11:40 pm, Sunday, 7 June 2020