সংবাদ শিরোনাম:

মহিপুরে অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:50:37 pm, Wednesday, 3 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ ৬৫ দিন বন্ধ মৌসুমে অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে মহিপুরে ১৫ জেলেসহ এম.ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলারকে আটক করেছে নৌ পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাট নৌ পুলিশের ইনচার্জ এস আই কামরুজ্জান।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত ট্রলার মালিক ও সকল জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায়।

কুয়াকাট নৌ পুলিশের ইনচার্জ এস আই কারুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে ট্রালারসহ এসব জেলেকে আটক করে।

এসময় ট্রলার থেকে ১২০ কেজি জাটকা ইলিশ ও বেশি কিছু জাল জব্দ করা হয়। পরে রাত বারোটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলারের মালিক কাওছার মৃধাকে দশ হাজার টাকা এবং মাছ আহরন করায় আরও পনের হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া ১৫ জলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেরে দেন। এবং ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) সুস্পষ্ট লঙ্ঘন করে মাছ শিকার করায় ট্রালারের মালিককে জরিমানা করা হয়েছে।

নদী ও সাগর মোহনায় মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মৎস্য অবরোধ সফল করতে নৌ পুলিশ ও কোষ্টগার্ডের নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহিপুরে অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে জরিমানা

প্রকাশের সময় : 02:50:37 pm, Wednesday, 3 June 2020