"বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ৩৮ জেলে নিয়ে তিনটি ট্রলার ডুবি" Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




“বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ৩৮ জেলে নিয়ে তিনটি ট্রলার ডুবি”

“বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ৩৮ জেলে নিয়ে তিনটি ট্রলার ডুবি”




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে কুয়াকাটা থেকে অন্ততঃ ২০ কিলোমিটার গভীরে ঝড়ের কবলে পড়ে ৩৮ জেলে নিয়ে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে চারটি ট্রলারের জেলেরা অন্য ট্রলারের জেলেদের সাহায্যে তীরে ফিরতে সক্ষম হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রলার গুলোতে ক্ষতির পরিমান অন্ততঃ ৩০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

ফিরে আসা জেলে নান্টু , জাকির ও সোহেল জানান, দীর্ঘদিন পর আবহাওয়া অনুকূলে আসায় হাজার হাজার জেলেরা গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। মাছ নিয়ে ফিরে আসার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নাম বিহীন তিনটি ও এফ,বি হাওলাদার নামের একটি ট্রলার নিমজ্জিত হয়। এসময় জেলেরা বয়া (ভাসা) ধরে অন্ততঃ একঘন্টা ভাসমান থাকার পর অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। নিমজ্জিত হাসান মৃধার ট্রলারে ১১ জন, মো.ফেরদৌস গাজীর ট্রলারে ১০ জন ও কালু মিয়ার ট্রলারে ৭ জন ও অহিদুল হওলাদারের এফ,বি হাওলাদার নামের ট্রলারটি ১০ জেলে সহ চার লাখ টাকার ইলিশ নিয়ে এ দূর্ঘটনার শিকার হয় বলে ওই জেলেরা উল্লেখ করেন।

মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দিন মোল্লা ট্রলার ডুবির সত্যতা স্বীকার করে বলেন’ যে সময়টায় সাগরে ইলিশ ধরা পড়তে শুরু করেছে, সে সময়ে ট্রলার ডুবির ঘটনা মালিকদের ব্যাপক ক্ষতির সন্মুখীন হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD