কেউ কেউ সত্য প্রকাশ পছন্দ করে না: চিফ প্রসিকিউটর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কেউ কেউ সত্য প্রকাশ পছন্দ করে না: চিফ প্রসিকিউটর

কেউ কেউ সত্য প্রকাশ পছন্দ করে না: চিফ প্রসিকিউটর




ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “অপরাধ করে কেউ পার পাবে না, আর অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও সফল হবে না।”

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছিল।

তাজুল ইসলাম বলেন, “আজ যুক্তিতর্কে আমরা বহু প্রমাণ ও নৃশংসতার বিবরণ উপস্থাপন করেছি। তখনই আমাদের অফিসের ফেসবুক পেজে সাইবার হামলা হয়। এতে বোঝা যায়, কেউ কেউ সত্য প্রকাশ পছন্দ করে না। কিন্তু আমরা কাউকে প্রতিহিংসার জন্য নয়—ন্যায়বিচার নিশ্চিতের জন্যই কাজ করছি।”

তিনি আরও বলেন, “এদেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছে। আমাদের লক্ষ্য হলো, সেই প্রত্যাশা পূরণ করা। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারা ব্যর্থ হবে। ইনশাআল্লাহ।”

এসময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ডিজিটাল যুগে ন্যায়বিচারের তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অপরিহার্য, এবং কোনো হুমকি বা হামলায় তা থেমে থাকবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD