উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে -উপচে পড়া ভিড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে -উপচে পড়া ভিড়

উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে -উপচে পড়া ভিড়




নিজস্ব প্রতিবেদক।। বরিশালে সন্ধ্যা নদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়- সন্ধ্যা নদীর দুইপাশে উৎসবে পরিণত হয়।

 

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উজিরপুর উপজেলার শিকারপুর কলেজের সামনে থেকে এই এই বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল সেতু(শিকারপুর সেতু) পর্যন্ত চলে নৌকা বাইচ প্রতিযোগিতা।

 

 

উজিরপুর উপজেলা প্রশাসন ও স্থানীয়উন্নয়ন সংস্থা ‘আভাস’ এর আয়োজনে ”উজিরপুর নৌকা বাইচ ২০২৫” শিরোনামে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল ও আসমা ফেরদৌসি, পরিচালক, জনশিক্ষা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর ।

 

সভাপতিত্ব করেন মোঃ আলী সুজা, উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর।

 

 

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও উইনেস্কো নৌকা বাইচ অনুষ্ঠানটি আয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান করছে।
প্রতিযোগিতায় মাদারীপুর ও গোপালগঞ্জের ছয়টি বাইচ নৌকা অংশ নেয়।

 

 

বাইচ নৌকা নিয়ে অংশগ্রহণকারী গোপালগঞ্জের লাজারেস ফড়িয়া বলেন বাইচ নিয়ে এর আগে লক্ষ্মী পূজার সময়ে হারতা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিলেও সুগন্ধা নদীতে এই প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রতিযোগিতা ঘিরে ব্যাপক মানুষের উচ্ছাস আমাদের কে উদ্দীপনা দিয়েছে।
আট বছরের নাতি নিয়ে অনুষ্ঠানের স্থলে এসেছেন নানা সিরাজ মিয়া। তিনি বলেন গ্রাম বাংলার এই ঐতিহ্য, নতুন প্রজন্মকে দেখাতেই দুপুর থেকে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হয়েছি।

 

 

অনুষ্ঠানের অন্যতম আয়োজক, উন্নয়ন সংস্থা ‘আভাস ‘ এর প্রতিনিধি শহিদুল ইসলাম শিশির জানান, এটি ইউনেস্কো প্রস্তাবিত একটি ঐতিহ্যপূর্ণ উৎসব। অনুষ্ঠানটি আয়োজনে,সবার উৎসাহ নৌকা বাইচ প্রতিযোগিতা টি কে উৎসবে পরিণত করেছে।

 

প্রধান অতিথির জেলা প্রশাসক, মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন ‘গ্রাম বাংলার এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে ‘পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক, অনুষ্ঠানে বিজয়ী দল শের ই বাংলা ফজলুল হক নৌকা, মাদারীপুরের লাজারেস ফলিয়া ও১ম রানার্স আপ – সেক্টর কমান্ডার এম এ জলিল, এর বাইচ নৌকা কালিপদ তালুকদার, ২ য় রানার্স আপ – জুলাই যোদ্ধা, কিরণ মৃধার দলের হাতে পুরস্কার তুলে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD