সংবাদ শিরোনাম:

কারিগরি শিক্ষায় মেয়েদের দাপট, জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:45 am, Thursday, 16 October 2025
  • 50 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। মোট ১ লাখ ৫৬ হাজার ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।

পরিসংখ্যান বলছে, শিক্ষাক্ষেত্রে মেয়েরা আবারও এগিয়ে। এ বছর ৭৭ হাজার ২৯১ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৪৫ হাজার ১৪৩ জন—পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে, ২৮ হাজার ৩১৯ জন ছাত্রীর মধ্যে ২১ হাজার ৪২ জন উত্তীর্ণ হয়েছেন—পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও মেয়েদের দিকেই বেশি ঝুঁকেছে। মোট ১,৬১০ জনের মধ্যে ১,২১৩ জনই ছাত্রী, যেখানে ছাত্র মাত্র ৩৯৭ জন।

এ বছর সারা দেশে ৭৩৩টি কেন্দ্রে ও ১,৮৩৫টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফল প্রস্তুতে দক্ষতাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে যাতে বাস্তব প্রশিক্ষণ এবং কারিগরি সক্ষমতা ফলাফলে প্রতিফলিত হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, মেয়েদের ধারাবাহিক উন্নতি দেশের কারিগরি শিক্ষায় একটি ইতিবাচক বার্তা বহন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কারিগরি শিক্ষায় মেয়েদের দাপট, জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা

প্রকাশের সময় : 11:01:45 am, Thursday, 16 October 2025