সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় বাড়ির সামনে ডোবা থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:17:09 am, Thursday, 14 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মহারাজ হাওলাদার ওরফে মন্নান হাওলাদার (৪৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ওই যুবকের বাড়ির সামনে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমনি গ্রামের মৃত আবু সায়েদ হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবক মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের মাঠে কাজ করার কথা বলে ঘর থেকে বের হন। তিনি রোজা থাকলেও ইফতারির সময়ও বাড়ি ফেরেননি। রাতে তাকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা ওই বাড়ির সামনের মাঠে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় বাড়ির সামনে ডোবা থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশের সময় : 01:17:09 am, Thursday, 14 May 2020