সংবাদ শিরোনাম:

করোনা আক্রান্ত থাকা কলাপাড়ার একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:57:04 pm, Friday, 8 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ করোনা আক্রান্ত থাকা কলাপাড়ার একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্যবিভাগ এ খবর নিশ্চিত করেছে।

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের এ নারী ঢাকা থেকে করোনায় আক্রান্ত অবস্থায় গত ২৬ এপ্রিল( রোববার ) বরিশাল শেবাচিমে ভর্তি হয়। স্বামী জুয়েল মৃধার সঙ্গে বাড়ি ফেরার পথে বরিশালে অসুস্থ হয়ে পড়লে পরে বেশি অসুস্থ হয়ে পড়লে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

ওইদিনই আক্রান্ত হওয়া নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যান্যের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। দুই শিশু সন্তানের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

করোনা জয়ী নারীর স্বামী জুয়েল মৃধা জানান, তারা পরিবারের সবাই এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। বৃহস্পতিবার স্বস্ত্রীক বাড়ি ফিরেছেন। বর্তমানে কলাপাড়ায় করোনা আক্রান্ত কোন রোগী শনাক্ত নেই।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার পর্যন্ত ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে। কারও পজিটিভ আসেনি। বাকিদের রিপোর্ট পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা আক্রান্ত থাকা কলাপাড়ার একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

প্রকাশের সময় : 05:57:04 pm, Friday, 8 May 2020