সংবাদ শিরোনাম:

বেতাগীতে ফেসবুকে বেশি সময় পার,নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:38:04 am, Friday, 8 May 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি॥ মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগী উপজেলায় রুমি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রুমি আক্তার ওই এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী আশ্রাফ আলী মৃধার মেয়ে। তিনি বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মোবাইলে কথা বলা ও ফেসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে অভিমান করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সবার অজান্তে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুমি।

বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বেতাগীতে ফেসবুকে বেশি সময় পার,নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : 12:38:04 am, Friday, 8 May 2020