সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:28:51 pm, Thursday, 7 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল মতিন। মৃত ব্যক্তির নামে আব্দুল বারেক গাজী (৫০)। পটুয়াখালী জেলা শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।

নিহত আব্দুল বারেক গাজীর পরিবারের বরাত দিয়ে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বারেক ১০ থেকে ১২ দিন আগে থেকে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তার পরিবার অসচেতন হওয়ায় পারিবারিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলেন। বারেকের অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল মতিন জানান, করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে করোনা প্রোটকল মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এদিকে, পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম জানান, বুধবার আব্দুল বারেক গাজী মারা যাবার পূর্বে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে আরো তিন জনের মুত্যৃ হয়েছে। এছাড়া, পুলিশ, চিকিৎসক, শিক্ষিকসহ জেলায় এ পর্যন্ত ৩০ জন করোনাতে আক্রান্ত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : 05:28:51 pm, Thursday, 7 May 2020