সাভারে আরো আটজন গার্মেন্টকর্মী করোনাভাইরাস আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




সাভারে আরো আটজন গার্মেন্টকর্মী করোনাভাইরাস আক্রান্ত

সাভারে আরো আটজন গার্মেন্টকর্মী করোনাভাইরাস আক্রান্ত




ভয়েস অব বরিশালডেস্ক॥ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা।এর মধ্যে সাভারে আরো আটজন গার্মেন্টকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে সাভারে ২০ জন গার্মেন্টকর্মীসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। মঙ্গলবার (৫ মে) বিকেলে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা জানান, সোমবার সাভার থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ পাঠানো হয়েছিল। মঙ্গলবার পাওয়া রিপোর্টে ৪০ জনের মধ্যে আট জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই পোশাক কর্মী।

তিনি জানান, সাভার উপজেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭টি। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। অন্যদিকে ৪৪ জনের মধ্যে ২০ জন বিভিন্ন কারখানার পোশাককর্মী। গত ১ মে সাভারে আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD