বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় করোনা ইউনিটে আর কোনো করোনা রোগী নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:35 am, Tuesday, 5 May 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৯ এপ্রিল থেকে চিকিৎসাধীন ১১ জন রোগীর সবাই করোনা জয় করে বাড়ি ফিরেছেন। ফলে এ হাসপাতালে আর কোনো করোনা রোগী নেই।

সোমবার দুপুর ১২ টায় বরগুনা ধানসিঁড়ি সড়কের মিরন (৪৩) ও বামনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা (৪৫) ছাড়পত্র পেয়েছেন।

ছাড়পত্র পাওয়া মিরন ২২ মার্চ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারে তার স্ত্রীসহ দুই শিশু সন্তানও আক্রান্ত হয়ে বাসায় হোম আইসোলেশনে আছেন। এ ছাড়া বামনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা ২০ এপ্রিল থেকে হোম আইসোলেশনে থাকার পর ছাড়পত্র পেয়েছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সোহরাব উদ্দিন খান যুগান্তরকে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে হাসপাতালে ভর্তি ১১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিদের মনোবল ঠিক রাখার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সচেষ্ট ছিলেন। রোগীরাও তাদের পরামর্শ মেনে চলেছেন।

বরগুনা জেলায় সোমবার পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত ৩২ জনের মধ্য ২ জন মারা গেছেন। ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪ জন। এদের মধ্যে বরগুনা পৌরসভায় ৩ জন, আমতলী উপজেলায় ৬ জন, পাথরঘাটা উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ২ জন এবং বেতাগী উপজেলায় একজন চিকিৎসকসহ ২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় করোনা ইউনিটে আর কোনো করোনা রোগী নেই

প্রকাশের সময় : 12:51:35 am, Tuesday, 5 May 2020