সংবাদ শিরোনাম:

দুমকিতে বাড়ির সামনে গাছের সঙ্গে কলেজছাত্রের ঝুলন্ত লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:17:35 am, Tuesday, 28 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মুশফিকুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার সকালে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাড়ির সামনে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মুশফিকুর রহমান ওই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার তারাবির নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে মুশফিক ঘর থেকে বেড় হয়ে যায়। কিন্তু সবাই মাছ ধরতে গেলেও মুশফিক না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলে। বিল থেকে ফেরার পথে মুশফিককে গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয় বন্ধুরা।

নিহতের খালু আবদুল খালেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জনৈক স্কুলছাত্রীর সঙ্গে মুসফিকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণে আত্মহত্যাটি ঘটে থাকতে পারে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত না করে কিছুই বলতে পারছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুমকিতে বাড়ির সামনে গাছের সঙ্গে কলেজছাত্রের ঝুলন্ত লাশ

প্রকাশের সময় : 12:17:35 am, Tuesday, 28 April 2020