সংবাদ শিরোনাম:

পল্লী বিদ্যুতের লাইনম্যান শিহাব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:57:00 pm, Sunday, 26 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। দমকল বাহিনীর লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে।

জানাগেছে, আমতলী পল্লি বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে মুল লাইনে কাজ করছিল। এমন সময় ভুলক্রমে মুল লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা আমতলী দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়। দ্রুত আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তারা শিহাবকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা পল্লি বিদ্যুতের লোকজন এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলেন, লাইনম্যান শিহাব বিদ্যুতের মুল লাইনে কাজ করতেছিল। হঠাৎ তিনি বিদ্যুতের লাইনে ঝুঁলে পরেন। পরে আমতলী ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে।

আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোঃ খলিলুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, খবর পেয়ে লাইনম্যান শিহাবকে জীবিত উদ্ধার করেছি। আমতলী পল্লী বিদ্যুতের উপজেলা প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন তরাফদার বলেন, লাইনম্যান শিহাবকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পল্লী বিদ্যুতের লাইনম্যান শিহাব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট!

প্রকাশের সময় : 10:57:00 pm, Sunday, 26 April 2020