করোনা মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচারণা ও ত্রাণ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচারণা ও ত্রাণ বিতরণ

করোনা মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচারণা ও ত্রাণ বিতরণ




গলাচিপায় প্রতিনিধি॥  গলাচিপায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পটুয়াখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার এর নেতৃত্বে গলাচিপা শহরে বুধবার করোনা ভাইরাস রোধে জনসচেতনামূলক প্রচারণা চালায়।

এ সময় লেফটেন্যান্ট মো. শাহরিয়ার বলেন, “বার বার হাত ধোব করোনা ভাইরাস থেকে মুক্তি পাব। আপনারা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে থাকেন। নিজে বাঁচেন এবং অন্যকেও বাঁচান। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় আসবেন না। রাস্তায় আসলে মাস্ক ব্যবহার করবেন।

নিজেদের ও দেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের একটু ধৈর্য্য ধারণ করতে হবে। তাই আমরা বাড়িতে থেকে নিজেদের সুরক্ষিত রাখব অন্যকেও বাঁচার সুযোগ করে দিব। তিনি ঔষধ ও মনোহরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দূরত্ব বজায় রেখে বেচাকেনা করবেন, সরকারি ন্যায্যমূল্য রাখার চেষ্টা করবেন, তা না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।” এরপর গলাচিপা পৌরসভার ফেরিঘাটে মানতা, শ্রমজীবী, হত দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD