সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে এক যুবলীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক এসআই ও দুই সাংবাদিক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:30:07 pm, Monday, 20 April 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে এক যুবলীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক এসআই ও দুই সাংবাদিক। রোববার (১৯ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ থামাতে গিয়ে হামলার শিকার হন পটুয়াখালীর গলাপচিপা থানার এসআই শহিদুল ইসলাম। এ ঘটনার ছবি ছবি তুলতে গেলে হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর করেন। আহত দুই সাংবাদিক মাইটিভি ও এশিয়ান টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহী ও সাব্বির আহমেদ ইমন। রতনদী তালতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফার নেতৃত্বে এ হামলা চালান তার সন্ত্রাসী বাহিনী। পুলিশ অভিযুক্ত রিয়াজ খলিফাকে আটক করেছে।পুলিশ জানায়, গলাচিপার স্থানীয় কয়েক যুবক রতনদী তালতলী এলাকার একজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কাটাখালী বাজারে বসে গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় যেতে বলেন। এসময় অভিযুক্ত যুবলীগ সভাপতি রিয়াজ খলিফা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালান। সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তাদের উপরও হামলা করে।

পরে গলাচিপা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে রিয়াজকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে এক যুবলীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক এসআই ও দুই সাংবাদিক

প্রকাশের সময় : 05:30:07 pm, Monday, 20 April 2020