সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আটককৃত বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:40:42 pm, Monday, 6 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥  কলাপাড়া উপজেলার মহিপুর থানায় আটককৃত বাবাকে দেখে ফেরার পথে শিশুকন্যাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রমে এ নির্যাতনের ঘটনা ঘটে। অহত শিশুটি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ওই শিশুটির মা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি নেয়নি বলে সে অভিযোগ করেছেন।

আহত শিশুটির মা মাকসুদা বেগম জানায়, তার স্বামী ইউপি সদস্য সোবাহানকে পুলিশ আটক করে। এ খবর পেয়ে তার কন্যা শিশুটিকে নিয়ে থানায় দেখতে যান। স্বামীর সাথে সাক্ষাত শেষে ফেরার পথে একই এলাকার মতি, সাহেব আলী ও শাহিন মিয়া শিশু কন্যা মরিয়ম (৮)কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে মরিয়ম গুরুতর জখম হয়। স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: জেএইচ খান লেলীন জানান, আহত শিশুটির পিঠে লাঠি দিয়ে আঘত করার চিহ্ন রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। মহিপুর থানার ওসি মনিরুাজ্জান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আটককৃত বাবাকে দেখে ফেরার পথে শিশু কন্যাকে মারধর

প্রকাশের সময় : 10:40:42 pm, Monday, 6 April 2020