করোনা প্রতিরোধে নৌরুটে যাত্রী পারাপার বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা প্রতিরোধে নৌরুটে যাত্রী পারাপার বন্ধ

করোনা প্রতিরোধে নৌরুটে যাত্রী পারাপার বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা প্রতিরোধে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণার পর কাঁঠালবাড়ি ঘাটের চারপাশ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার পর থেকে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে যাত্রী ও যানবাহনশূন্য হয়ে ঘাট এলাকায় বিরাজ করছে শুনশান নীরবতা।

 

মোতায়েন করা হয়েছে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পর হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন। তারা দুইদিন ধরে কর্মস্থলে যোগদান করতে এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে ২ থেকে ৩টি ফেরি চালু রাখা হবে। এই ফেরি দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও সরকারী প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে।মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঘাট এলাকায় নিয়োগ দেয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে একত্রে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

 

এদিকে যাত্রী পারাপার বন্ধ ঘোষণায় ঘাট এলাকায় আটকা পড়া যাত্রীদের ভোর থেকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটের আশপাশ। নোঙর করে রাখা হয়েছে নৌযানগুলো। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD