সংকট কাটিয়ে দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংকট কাটিয়ে দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী

সংকট কাটিয়ে দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, করোনার সংক্রমণ এড়াতে দেশে অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন মানুষ কিছুটা দুর্ভোগে পরতে পারে। এজন্য সরকার ওইসব মানুষের সহায়তায় সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মানুষকে কষ্টে থাকতে দেবেন না। এজন্য তিনি সরকারের পাশাপশি সামর্থ্যবান মানুষদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাঙালী জাতির কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, সাময়িক এই সংকট কাটিয়ে দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

 

শনিবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় করোনা ভাইরাস সনাক্তের পিসিআর মেশিন বা ল্যাব স্থাপনকৃত কক্ষের কাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাব স্থাপনের লক্ষ্যে কক্ষ সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন। রোববার সিলেট থেকে বিশেষজ্ঞরা বরিশালে আসবেন। তারা পিসিআর মেশিন স্থাপন ও পরবর্তীতে এর কার্যক্রম শুরু করবেন। আশা করছি, আগামী মঙ্গলবারের মধ্যে ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে।

 

এসময় প্রতিমন্ত্রীর সাথে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষন দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেনসহ চিকিৎসক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD