অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিল রাঙ্গাবালী কোস্টগার্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিল রাঙ্গাবালী কোস্টগার্ড

অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিল রাঙ্গাবালী কোস্টগার্ড




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী জোন শতাধিক দুস্থ-অসহায় পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছেন ।

 

এসময় প্রত্যেক পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার সয়ারিন তেল,এক কেজি লবন, এক কেজি চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার।

 

কন্টিনজেন্ট কমান্ডার মো. মানিক সরকার বলেন, করোনার প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই দায়িত্ববোধ থেকেই সরকারেরপক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD